• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চেক প্রতারণা মামলায় সাবেক এসআই’র সাজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০, ০৮:২০ পূর্বাহ্ণ
চেক প্রতারণা মামলায় সাবেক এসআই’র সাজা

চেক দিয়ে প্রতারণা মামলায় কাজীরহাট থানার সাবেক এস আই সিরাজুল ইসলাম জালাল কে

মাস কারাদণ্ড, ৫ লাখ টাকা অর্থ দণ্ড দেয়া হয়েছে। গতকাল বরিশালের ৩য় যুগ্ম দায়রা জজ

মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ ওই রায় দেন। আদালত সূত্র জানায়, সাজা প্রাপ্ত আসামী সিরাজুল

ইসলাম জালাল রুপাতলী আদর্শ সড়কের বাসিন্দা। মামলা দায়ের হওয়ার সময় কাজিরহাট থানায়

কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।

গত বছর ১৯ আগস্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন

পুলিশ সুপার কার্যালয়ের দিপন চন্দ্র গাইন। আসামী তার কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেন।

ফেরৎ চাইলে জালাল গত বছর ৭ জানুয়ারী উক্ত টাকার বিপরীতে চেক দেন। চেকটি ২৬ জুন

ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। ১৮ জুলাই উকিল নোটিশ দিলে কোন জবাব না দেয়ায়

মামলাটি দায়ের করা হয়েছে।