বাকেরগঞ্জ প্রতিনিধি,
বাকেরগঞ্জের চরাদিতে বিল্ডিং নির্মাণকালীন সময় সন্ত্রাসী হামলা করা হয়েছে। এতে ৫জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন হাবিবুর রহমান বাদল (৫০), সাইদুল্লা তালুকদার পল্টু (৪৫), মাসুদা বেগম (৩৬), তামিম (১৬), রনি তালুকদার (২৫)। আহত হাবিবুর রহমান বাদলকে বরিশালে চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চরাদি ইউনিয়নের চরাদি গ্রামের হাবিবুর রহমান বাদল ও সাইদুল্লা তালুকদার পল্টু র সাথে জমিজমা নিয়ে আব্দুল কুদ্দুস হাওলাদার ও নুরু হাওলাদারদের বিরোধ চলে আসছে। হাবিবুর রহমান বাদল ও সাইদুল্লাহ তালুকদার পল্টু তাদের জমিতে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করলে ২৮ নভেম্বর বিকেল ৫টায় কুদ্দুস হাওলাদার, নুরু হাওলাদার, হাবিব হাওলাদার, ফেরদৌস হাসান শুভ, হুমায়ুন কবির ও সুমন হাওলাদার সহ ১৬-১৭জন ধারালো দা, রামদা, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে হাবিবুর রহমান বাদলকে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গেলে সাইদুল্লা তালুকদার পল্টু,মিলন তালুকদার ও মাসুদা বেগমকেও পিটিয়ে জখম করে। হামলাকারীরা এসময় নগদ এক লক্ষ টাকা ও স্বর্ণালংকারসহ মোট এক দুই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয় এবং বিভিন্ন ধরনের ফলের গাছ কেটে ফেলে।
এ ঘটনায় হাবিবুর রহমান বাদল ও মাসুদা বেগমের পরিবার চরম নিরাপত্তাহীতায় দিন কাটাচ্ছেন।