• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ছাত্রলীগ’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ
নলছিটিতে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে  ছাত্রলীগ’র বিক্ষোভ

নলছিটি প্রতিনিধি :কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙে ফেলার প্রতিবাদে নলছিটিতে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে।
৬ ডিসেম্বর রবিবার সকালে সারে ১১টার দিকে শহরের সাথীর মোড় থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান’র নেতৃত্বে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় বক্তরা ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।