বরিশালের বাকরগঞ্জে বিদ্যালয় থেকে ঝরে পড়া কিশোরীদের মাঝে হাঁস-মুরগী, সবজির বীজ ও চারা বিতরণ করা হয়।
রোববার সকালে উপজেলার শিশুদের জন্য কর্মসূচী প্রকল্পের কার্যালয়ে সেইভ দ্যা চিলড্রেন ও সেইন্ট বাংলাদেশের উদ্যেগে এবং শিশুদের জন্য কর্মসূচী প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রম চালানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়।
সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি ম্যানেজার আবু তাহের, প্রকল্প সমন্বয়কারী গোপাল শীল, প্রজেক্ট অফিসার শাকিল আহম্মেদ প্রমূখ।
স্কুল থেকে ঝরে পরা কিশোরীদের বাল্য বিবাহ প্রতিরোধ ও আয়মূলক কাজের সাথে সম্পৃক্ত করণের লক্ষ্যে এই হাঁস মুরগী ও সবজির চারা বিতরণ করা হয়।এসময় ৩৫ কিশোরীর মাঝে ৭টি করে হাঁস, ৮টি করে মুরগী এবং ৭ জনকে সবজির বীজ ও চারা বিতরণ করা হয়।