• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের হয়ে লড়তে চান বীর-মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ণ
আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের হয়ে লড়তে চান বীর-মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন

মহান মুক্তিযুদ্ধে সম্মূখ যোদ্ধা দেলোয়ার
হোসেন রাঢ়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান
প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনায়ন প্রত্যাশী। বীর-মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী
এলাকার অসহায় গরিব সম্বলহীন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে তাদের কাছে অত্যন্ত আপনজন
হিসেবে পরিচিতি লাভ করে তাদের মন জয় করে নিয়েছেন। চলমান করোন প্রাদূর্ভাবে চাঁদপাশা ইউনিয়নের
শতশত অসহায় কর্মহীণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে
একাত্তরের মুক্তিযুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন জানান, সাধারণ
মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আশা করি দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক,বাংলাদেশ
আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্,(এমপি) আমাকে
মূল্যায়ন করে অবশ্যই মনোনয়ন দেবেন। বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী ছাত্রজীবনে বঙ্গবন্ধু আদর্শে
অনুপ্রাণিত হয়ে ১৯৬৯ সালে নবম শ্রেণির ছাত্র থাকাকালীন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পরেন এবং
গণঅভ্যুত্থনে সক্রিয় অংশগ্রহন করেন। এছাড়াও তিনি ১৯৭০ সালে সাধারন নির্বচনে আওয়ামী লীগের নৌকা
প্রতিকের প্রার্থীর পক্ষে বিভিন্ন সভা সমাবেশে অংশগ্রন করেন। তিনি ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধ শেখ
মুজিবুর রহমানের ডাকে সাড়াদিয়ে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রন করে ৯ নং সেক্টরের
বিভিন্ন স্থানে সম্মূখ যুদ্ধে অংশগ্রহন করেন। বীর মুক্তিযোদ্ধা দেরোয়ার হোসেন রাঢ়ী বরিশাল ব্রজ মোহন
কলেজে অধ্যায়নরত কালে ১৯৭৪ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। উচ্চশিক্ষা
অর্জন করেন তিনি ১৯৮০ সালের ২৭ সেপ্টম্বর তিনি মুক্তিযোদ্ধা কোটায় সোনালী ব্যাংকের করণীক পদে
চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৬ সালে সোনালী ব্যাংকের অফিসার পদে পদোন্বতি লাভ করেন।
সর্বশেষ চাকুরী জীবনে দেলোয়ার হোসেন রাঢ়ী ২০১৬ সালে সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার
হিসেবে অবসর গ্রহন করেন। অবসর পরবর্তী তিনি বাংলাদেশ আওয়ামীলগের বাবুগঞ্জ উপজেলার একজন সক্রিয়
নেতা হিসেবে বিভিন্ন সভা-সমাবেশ,প্রতিবাদ-বিক্ষোভে রাজ পথে থেকে বাংলাদশে আওয়ামীলীগের একজন
নিবেদিত কর্মী হিসেবে নিরলষ কাজ করে যাচ্ছেন। সেলক্ষে তিনি আসন্ন ইউপি নির্বাচনে বাবুগঞ্জের
চাঁদপাশা ইউনিয়নের মানুষের সেবায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনায়ন প্রত্যাশী। উল্লেখ্য
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ থেকে কয়েক ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন
পরিষদের সাধারণ নির্বাচন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় পরিধির দেশের ৪ হাজার ১০০টি ইউপির
নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে ইসি।
বার্তা প্রেরক,সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি