• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধূকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ণ
গৃহবধূকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টা

গাজীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তার স্বামী।

সোমবার সকালে সিটি কর্পোরেশনের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মহসিনা আক্তার (৩০)। তার স্বামী শরিফুল আলম (৩৫)। তারা একই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তবে তাদের বাড়ির ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী দুজনে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।

সকাল ৭টার দিকে বাসায় ধারালো অস্ত্র দিয়ে মহসিনাকে গলা কেটে করে হত্যা করে তার স্বামী শরিফুল আলম। পরে শরিফুল আলমও তার নিজের গলায় ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন শরিফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাb।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে শরিফুল ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।