• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে নির্বাচন স্থগিত হওয়ার পর বিদ্রোহী প্রার্থীর ৪ কর্মীকে রগ কর্তনসহ কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২০, ১৫:৪৪ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে নির্বাচন স্থগিত হওয়ার পর বিদ্রোহী প্রার্থীর ৪ কর্মীকে রগ কর্তনসহ কুপিয়ে জখম

বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়ায় ইউপি নির্বাচন স্থগিত হওয়ার পর বিদ্রোহী প্রার্থীর ৪ কর্মীদের ওপর হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর কর্মী ও সমর্থকরা ।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে উত্তর উলানিয়ার সলদি গ্রামে হামলার ঘটনা ঘটে।

উলানিয়া উত্তর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম চৌধুরী মিঠু সাংবাদিকদের জানান, রোববার (৬ ডিসেম্বর) দিনগত রাতে নির্বাচন স্থগিত হওয়ার সংবাদ পৌঁছালে তার সমর্থকদের ওপর এলোপাথাড়ি হামলা চালায় নৌকার প্রার্থী জামাল মোল্লার কর্মী-সমর্থকরা।

এ সময় তারা বিদ্রোহী প্রার্থী মিঠু চৌধুরীর বাড়ি-ঘরে ওই হামলাও ভাঙচুর চালায়।

আহতরা হলেন, ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজল রাড়ি (৬০), হাকিম রাড়ি (৫৫), উকিল রাড়ি (৪৮) ও মাইদুল রাড়ি (২৮)।

খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল, এসআই মিজান ও এসআই রবীন্দ্রনাথ সিংয়ের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজিজুল, হাকিম, উকিল, মাইদুল চারজনকে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদের মধ্যে হাকিম রাড়ির রগ কর্তন ও অন্যান্যদের মাথা সহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের মারাত্মক জখম রয়েছে।
তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।