• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২০, ০৭:৫০ পূর্বাহ্ণ
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম শান্ত।

রোববার রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

নিহত শান্ত হাসপাতালের সুইপারপাড়ার বাবু লালের ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে

বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা

হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।