• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২০, ০৮:৪৯ পূর্বাহ্ণ
বেনাপোলে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ বাবলু মোড়ল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক বাবলু বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃতঃ আতিয়ার মোড়লের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান ও এএসআই মাসুম পারভেজ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামস্থ জৈনিক আলী হোসেনের বাড়ির সামনে অভিযান পরিচালনাকালে ৬ কেজি গাঁজা সহ তাকে আটক করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে। মামলা নং ১০।