• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এক হাতে গাছের চারা, অন্য হাতে মাদককে কার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে এক হাতে গাছের চারা, অন্য হাতে মাদককে কার্ড

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে উলিপুরে এই কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ২ ঘটিকায় কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সামনে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ করে কর্মসূচীর উদ্বোধন করেন অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির।
লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন। এরপর শিক্ষার্থীদের গাছের চারা হাতে দিয়ে মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণ বিরোধী শপথ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার অালম সোহেল। শিক্ষার্থীরা বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য নাজমুল ইসলাম নিহাদ, বায়েজিদ বোস্তামি জিন্না, অারিফুল ইসলাম, শাকিল হাসান অামিন, মাসুদ অামিন বায়েজিদ প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল বলেন, তাঁরা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৬০টি জেলায় গাছের চারা বিতরণ করা হয়েছে