বরিশাল অশ্বিনী কুমার হল চত্তরে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক এর সহযোগীতায় খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯ টায় গণস্বাক্ষর কর্মসূচীতে বিভিন্ন সরকারী-বে-সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবীদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত থেকে গণস্বাক্ষরতায় অংশগ্রহণ করেন।
গণস্বাক্ষরতা অভিযানের সভাপতিত্ব করেন, ধ্রুবতারা বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি কিশোর চন্দ্র বালা। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বিভাগীয় কমিটির সাধরণ সম্পাদক শাহরিয়ার রিজভী।