এমডি রিয়াজ হোসেন,বেতাগী থেকেঃ
বরগুনার বেতাগীতে পৌর কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। জাকির হোসেন মন্টু সভাপতি মামুন-উল-আলম খান সাধারণ সম্পাদক।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষক লীগ কার্যালয় পৌর কমিটি গঠন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বরগুনা জেলা কৃষকলীগ সভাপতি আজিজুল হক স্বপন।
উপজেলা কৃষক লীগ সভাপতি ক্যাপ্টেন সেলিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু।এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আলতাফ হোসেন ফরাজী।
এসময় সরকারি ধান চাল ক্রয় কমিটিতে জেলা-উপজেলা পর্যায়ে কৃষক সংগঠন হিসেবে কৃষক লীগের নেতৃবৃন্দের সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বক্তারা। অনুষ্ঠান শেষে ৬১ সদস্যবিশিষ্ট বেতাগী পৌর কৃষক লীগ কমিটি গঠন করা হয়। এতে জাকির হোসেন মন্টু সভাপতি মামুনুর আলম খান সাধারণ সম্পাদক করা হয়।