• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর হরিজন কলোনিতে প্রেসক্লাব স্টাফ সহ ৪ জনের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২০, ১২:০৩ অপরাহ্ণ
বরিশাল নগরীর হরিজন কলোনিতে প্রেসক্লাব স্টাফ সহ ৪ জনের উপর হামলা

বরিশাল নগরীর আমেরকুঠি হরিজন কলোনিতে হতদরিদ্রের দেওয়া সরকারি বিল্ডিং পছন্দের রুম না পাওয়ায় প্রেসক্লাব স্টাফ ঝন্টুসহ তার পরিবারের ৪ জনকে হামলা চালিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা।
গত বুধবার রাত এগারোটার দিকে সেবক কলোনির ভিতরে এ ঘটনা ঘটে।
আহত ঝন্টু লাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের স্টাফ।
এছাড়া অন্যান্য আহতরা হলেন ঝন্টু লালের স্ত্রী সিতু রানী, ছেলে রাব্বি লাল ও ভাইয়ের ছেলে প্রদীপ লাল।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ঝন্টু লাল জানান, আমেরকুঠি হরিজন কলোনিতে ঝন্টু লাল সহ অনেক হরিজন সরকারি ভবনে সরকারিভাবে থাকার অনুমতি পায়। ভবনটিতে ৪৪ জন হরিজন কে বরাদ্দ দেওয়া হয়েছে।
কিন্তু সবাই উঠলেও প্রতিপক্ষ মাদব লালের ছেলে অশোক লাল ও মৃত শিবু লালের স্ত্রী মিনা রানী লাল তাদের বরাদ্দকৃত রুমে না ওঠে কলোনির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
তাদের দাবি ওই রুম তাদের পছন্দ না। এ নিয়ে বরাদ্দ রুমে ওঠা অন্যান্য হরিজনদের সাথে অনৈতিকভাবে বিরোধ সৃষ্টি করে দেয়।

বিষয়টি নিয়ে কলোনিতে থাকা বাসিন্দা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের স্টাফ ঝন্টু লাল, রাব্বি লাল, প্রদিপ সহ অন্যান্য বাসিন্দারা অশোক লাল ও মিনা রানীর রুমের বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধা করে দেয়।

এতে অশোক ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে যায়।
একপর্যায়ে ঘটনার দিন রাত এগারোটায় অশোক লাল, বাপ্পি লাল, কিশোর লাল, সহ বহিরাগত সন্ত্রাসী নিয়ে পরিকল্পিতভাবে ঝন্টু লালের এর উপর হামলা চালায়।
এতে ঝন্টুর ডাক চিৎকারে স্ত্রী সিতু রানী ছেলে রাব্বি লাল, প্রদীপ লাল আসলে তাদেরকেও অশোক সহ অন্যান্য সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে সেতু রানীর অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ইনজুরি দেখিয়ে অশোক লাল নাটকীয় কায়দায় শেবাচিমে ভর্তি হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজন ঝন্টু লাল জানান।