বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় এক কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামী রবিউল মৃধা নামের এক যুবককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে থানা পুলিশের এস.আই মো. শাহাদাত হোসেন পটুয়াখালি জেলার বাউফল থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কেশবপুর এলাকা থেকে রবিউল নামের এক যুবককে গ্রেফতার ও ভিকটিমকে (১৭)কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেণ।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও ইন্সেপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ যুগান্তরকে বলেন, ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় এক কলেজ ছাত্রী অপহরণের অভিযোগে বুধবার রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে রবিউল মৃধাসহ ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেণ। ওই মামলার প্রধান আসামী রবিউলকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করার পাশাপাশি ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এছাড়া পলাতক অপর আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।