সাইফুল ইসলম,বাবুগঞ্জ ঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি অনুষ্টিত হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুল হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বলেন, জাতির পিতা ও বাংলাদেশ অভিন্ন।তাই কেউ বঙ্গবন্ধুকে অসম্মান করবে, তার ভাস্কর্য ভাঙচুর করবে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কারণ জাতির পিতার প্রশ্নে কোনো আপোষ নেই।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম, উপজেল ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবীর, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎস্যক ডাঃ মোঃ আশ্রাফুর রহমান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীরু শামসুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহন্মেদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমান্স আহমেদ, রেজাউল করিম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমূখ।