• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে কাঠ বাজার ব্যবসায়ীদের সাথে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০, ১৪:০৯ অপরাহ্ণ
বেতাগীতে কাঠ বাজার ব্যবসায়ীদের সাথে আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় সভা

বেতাগী প্রতিনিধিঃ
২৮ ডিসেম্বর বেতাগী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বেতাগী কাঠ বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম গোলাম কবির।উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাকসুদুর রহমান ফোরকান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাসীর উদ্দিন পিযুশ,ব্যবসায়ী জাহাঙ্গির কবির,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না ।এ সময় কাঠ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।এ সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।