• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অটিজম স্কুল এর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২০, ১৪:২৩ অপরাহ্ণ
অটিজম স্কুল এর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক।। মহান শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে অটিজম সার্পোট এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তিক পরিচালিত অটিজম স্কুল বরিশাল শাখায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। সোমবার নগরীর ভাটিখানা সাহাপাড়া রোড অটিজম স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ । আলোচনা সভায় উপস্থিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উক্ত দিবসের তাৎপর্য অনুধাবন করেন এবং উক্ত দিবস হইতে শিক্ষা নিয়া দেশ ও দশের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।