ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করে বলেন, কমিশনের অনুমোদনের পর আজ এই তফসিল দেওয়া হয়েছে। ৬৪টি পৌরসভার সবগুলোতেই ব্যালট পেপারে ভোট হবে। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ইসির তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস মহামারির মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় কমিশন। তার মধ্যে তিন ধাপে ১৫০টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলো।

