নলছিটি প্রতিনিধিঃ আসন্ন ৩০ জানুয়ারি ২০২১ ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. এসকেন্দার আলী খান ব্যাপক-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।
গতকাল (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মেয়র প্রার্থী এসকেন্দার খান দলীয় নেতাকর্মী ও তার সমর্থকদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কের প্রতিটি দোকান ও প্রধান প্রধান পয়েন্ট গুলোতে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে গণসংযোগ করেন।
প্রার্থী ডা. এসকেন্দার আলী খান বর্তমানে নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
তিনি চিকিৎসা সেবার মাধ্যমে দীর্ঘদিন ধরে নলছিটির মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। এর পূর্বে তিনি নলছিটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন।
প্রার্থী সেকেন্দার আলী খান পৌর নির্বাচনকে সামনে রেখে বিগত তিন চার মাস পূর্ব থেকেই নির্বাচনী প্রচারণার মাঠে নামেন।
গণসংযোগকালে তিনি শহরের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি শহরের জিএম খান কমপ্লেক চত্বরে আয়োজিত কর্মী সভায় বক্তব্য দেন। ডা. এসকেন্দার আলী খান বলেন, আমি নলছিটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। নলছিটির জনগণ আমাকে পৌর মেয়র হিসেবে দেখতে চায়। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় নিকট বিনীত প্রার্থনা জানাই যদি আমাকে মনোনয়ন দেন অবশ্যই নলছিটিতে নৌকার বিজয় হবে এবং নলছিটি পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো এবং উন্নয়নের রোল মডেলে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।