• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় আ’লীগ কাউন্সিলর প্রার্থী ও তার সমর্থকদের হামলায় অপর প্রার্থীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২০, ১৪:০০ অপরাহ্ণ
পাথরঘাটায় আ’লীগ কাউন্সিলর প্রার্থী ও তার সমর্থকদের হামলায় অপর প্রার্থীসহ আহত ৪

পাথরঘাটায় নির্বাচনী সহিংসতার জের ধরে আ’লীগ কাউন্সিলর প্রার্থী ও তার সমর্থকদের হামলায় বিএনপির কাউন্সিলর প্রার্থী ও তার ৪ কর্মী-সমর্থকদেরকে কুপিয়ে-পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত রবিবার রাত ৯ টায় পাথরঘাটা পৌর ১ নং ওয়ার্ডের পুরান থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাথরঘাটা থানা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক এবং পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম সরোয়ার রিয়াদ, এবং তার কর্মী সমর্থক সুজন, মধু খা, রাকিব ও নাইম।
এদের মধ্যে গুরুতর সুজন কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়া হয়।
সুজনের মাথায় ধারালো অস্ত্রের মারাত্মক জখম রয়েছে। এছাড়া হামলায় তার ডান পা ভেঙ্গে গেছে।
তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন অর্থোপেডিকস বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
আহত কাউন্সিলর প্রার্থী রিয়াদ জানান, রিয়াদ পাথরঘাটা পৌর ১ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী। রবিবার রাত ৯ টার দিকে তার নির্বাচনে প্রচারণা করে পুরান থানা রোড ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে হঠাৎ পরিকল্পিতভাবে আ’লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সহ তার সমর্থকরা বিএনপির কাউন্সিলর প্রার্থী রিয়াদ সহ তার কর্মী-সমর্থকদের পথরোধ করে।
একপর্যায়ে জসিম উদ্দিন খান ও তার সহযোগী খায়রুল আলম টুটুলসহ তার ২০-২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী অতর্কিত ভাবে গোলাম সরোয়ার রিয়াদ এর উপর হামলা চালায়।
একপর্যায়ে তাকে বাঁচাতে তার কর্মী-সমর্থক মধু খা, নাঈম, রাকিব আসলে তাদেরকে ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে জসিম, টুটুলসহ অন্যান্য সন্ত্রাসীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে সুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম প্রেরণ করা হয়।

এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে
আ’লীগ কাউন্সিলর প্রার্থী জসিম নাটকীয় কায়দায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।