১৯৯৫ সালের ১৫ই ডিসেম্বর বরিশালের রেড ক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন দুর্জয় সিংহ। তিনি পরিবরের কাছে জয় নামে পরিচিত হলেও সবার কাছে দুর্জয় নামেই পরিচিত। তিনি উদয়ন মাধ্যমিক বিদ্যালয়,বরিশাল থেকে মাধ্যমিক, অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে স্নাতক ৩য় বর্ষে বিবিএ-ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নরত আছেন। স্কুল জীবনেই তিনি বরশিালের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পদার্পন করেন এবং সময়ের সাথে তিনি নিজেকে বরিশালের একজন অন্যতম চারুশিল্পি, সংস্কৃতিকর্মী ও তরুন সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি বরিশালের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক দি অডেশাস্ এর সভাপতি, চারুকলা বরিশালের প্রচার ও দপ্তর সম্পাদক এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফা্উন্ডেশনের বরিশাল বিভাগীয় কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি তার ২৫ তম জন্মদিনে সকলের কাছে আশীর্বাদ প্রার্থী।