• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবস উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করলো বিএসএল নিউজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২০, ১৫:২৬ অপরাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করলো বিএসএল নিউজ

স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রিন্টেড সংখ্যা বের করেছে দক্ষিণবঙ্গের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিএসএল নিউজ। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সংখ্যার উদ্বোধন ও পাঠকদের জন্য উন্মুক্ত করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

জেলা প্রশাসকের কার্যালয়ে এস এম অজিয়র রহমানের হাতে বিশেষ সংখ্যার প্রথম কপিটি তুলে দেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএসএল নিউজের উপদেষ্টা এস এম জাকির হোসেন।

এসময় জেলা প্রশাসক বলেন, ‘ সমাজের মানুষকে ভাবতে শেখায় গণমাধ্যম। গণমাধ্যম কর্মীদের বলা হয় জাতির বিবেক। তাই গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল হতে হয়।বিএসএল নিউজ অনলাইন পত্রিকাটি নিজেদেরকে দায়িত্বশীল অবস্থানে নিয়ে যেতে পেরেছে।আমি আশাকরি ভবিষ্যতে এই ধারা অক্ষুণ্ণ থাকবে’।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক খান রুবেল, বিএসএল নিউজের সম্পাদক মোঃ মশিউর রহমান,ব্যবস্থাপনা সম্পাদক মিঠু আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট শফিক মুন্সি, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক আলামীন সাগর প্রমুখ।