বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ দলীয় কর্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা মো.কবির হাসান, থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন প্রমূখ। পরে দলীয় কার্যালয় ও উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক ভাবে আলোচনা সভা ও অনলানে চিত্রাংঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।