বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার অতিরিক্ত সচিব ড. হারুন অর রশিদ বিশ্বাস’র সহধর্মীনি সমাজ সেবিকা ওয়াহিবা সিফা’র ব্যক্তিগত উদ্যোগে। তার পিতা- বীর মুক্তিযোদ্ধা “মরহুম আকতার হোসনে সেন্টু” ( অবঃ প্রাপ্ত চিফ প্লানিং অফিসার, বি.এ.ডি.সি.) এর ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরাস্থ নিজ বাসভবনে কম্বল বিতরণ করেন মরুহ সেন্টু সাহেবের স্ত্রী ফিরোজা বেগম ও তার পুত্র ইফতেখার হোসেন রুশদি।
এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ ইসতিয়াক হোসেন, সাকিব আফ্রিদি, মিলন, সবুজ, মাইনুল, লোকমান, রিয়াজ, জসিম, মোস্তফা, রাজিব ও আরও অনেকে।