• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় দিবস উপলক্ষে অটিজম স্কুল’র আলোচনা সভা-দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০, ১৬:০৩ অপরাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে অটিজম স্কুল’র আলোচনা সভা-দোয়া মাহফিল

rbthdr

নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল ভাটিখানা সাহাপাড়া অটিজম সাপোর্ট এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত অটিজম স্কুল কর্তৃপক্ষ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঐ স্কুল কমিটির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাংবাদিক আবু তালহা রিমন। তিনি বলেন বঙ্গবন্ধু বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ বুধবার সকাল ১০ টায় অটিজম স্কুল অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঐ স্কুলের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ সাহা।বক্তব্য রাখেন সহকারী শিক্ষীকা সোহেলী পারভীন, লোপা সাহা, দোলা দাস, মোঃ জাকির হোসেন, সজিব হাওলাদার, পাপ্পু রায়, দীপিকা মজুমদার, সাবনিন আলম, কামরুন্নাহার সাথী ও রুমা আক্তার, উপস্থিত ছিলেন অটিজম স্কুলের শিক্ষক শিক্ষীকা বৃন্দ।