• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে আমড়াখালী চেক পোষ্ট থেকে দেড় কোটি টাকার ২৪টি স্বর্ণবারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২০, ০২:৫৪ পূর্বাহ্ণ
বেনাপোল সীমান্তে আমড়াখালী চেক পোষ্ট থেকে দেড় কোটি টাকার ২৪টি স্বর্ণবারসহ পাচারকারী আটক

শাহ আলম খান, বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি ওজনের ২৪ টি স্বর্ণেরবারসহ বাকী বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক স্বর্ণ পাচাকারী বেনাপোল পোর্টথানার বালুন্ডা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোষ্ট থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী বাস তল্লাশীকালে তাকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত পথে একটি স্বর্ণ চালান ভারতে পাচার হবে। এমন খবরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে য‌শোর থেকে বেনাপোল মু‌খি এক‌টি বাস তল্লা‌শি করে ২ কে‌জি ওজনের ২৪ টি ছোট, বড় স্বর্ণবার সহ বাকি বিল্লাহ নামে ওই চোরাচালা‌নিকে আটক করা হয়। আটককৃত স্ব‌র্ণের বাজার মুল্য প্রায় দেড় কোটি টাকা।

৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অ‌ধিনায়ক লে: কর্ণেল সে‌লিম রেজা আটকের সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনা‌পোল পোর্ট থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।