নিজস্ব প্রতিবেদক:
বিজয় দিবসে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা উপলক্ষে ও আইন উপদেষ্টা এডভোকেট রাজীব খানের মায়ের মৃত্যুতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বেতাগী উপজেলা এর আয়োজনে উপজেলা পরিষদ মসজিদে অনুষ্ঠিত হলো দোয়া ও মিলাদ। বেতাগী উপজেলা মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সন্মানিত আইন উপদেষ্টা এডভোকেট রাজীব খান, সদস্য শোভন,এনামুল হক নবীন,সোহেলরানা, আলআমিন মল্লিক।উক্ত অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে সকল বীরদের আত্মার মাফলার কামনা করা হয়, তাছাড়া সংগঠনের আইন উপদেষ্টার মায়ের মৃত্যুতে দোয়া করা হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী সৈয়দ নূর-ই-আলম শোভন বলেন, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বেতাগী উপজেলা, দেশের কল্যান কাজ করে যাচ্ছে।বিজয় দিবস সহ প্রতিটা জাতীয় অনুষ্ঠান আমরা যেভাবে হোক পালন করার চেষ্টা করছি।১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে, সাধারন ত্যাগী মেধাবী মানুষদের নিঃস্বার্থ আত্মবলিদানে। যারা নিজের জীবন বাজি রেখে দেশকে উদ্ধার করেছে, দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছে,তাদেরকে জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে নিবিড় শ্রদ্ধা। দেশ আজ উন্নয়নের মহাসড়কে,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সংগঠন জনগনের জন্য কাজ করবে।
তাছাড়া সংগঠনের সাধারন সম্পাদক প্রকৌশলী আদিল সাদ বলেন,আমাদের সংগঠনটি সম্পূর্ন অরাজনৈতিক। আমরা দেশের কল্যানে সর্বদা প্রতিটা সদস্য উৎসর্গ করব।দেশের কঠিন সময়ে সবাই ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।দেশের উন্নয়নে কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই।তাছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি বাস্তবায়নসহ বেতাগী উপজেলায় কর্মমূখী শিক্ষা বাস্তবায়ন করতে হবে।বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এই সংগঠক।