• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জ শ্রীপুরে রুবেল বাহিনীর হামলা ও গুলিবর্ষণ আহত-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২০, ১৫:২৩ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জ শ্রীপুরে রুবেল বাহিনীর হামলা ও গুলিবর্ষণ আহত-২

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ মেহেন্দিগঞ্জ শ্রীপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে রুবেল কাজীর নেতৃত্বে প্রতিপক্ষের উপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে! এই হামলায় গুলিবিদ্ধ সহ ২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন রাজ্জাক শেখ (৪০) ও হারুন শেখ (২৭)! স্থানীয়রা জানান, রাজ্জাক শেখ, হারুন শেখ গংদের সাথে শাখাওয়াত হোসেন রুবেল কাজী গংদের দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এরই জের ধরে সন্ধ্যায় শ্রীপুর ইউনিয়নের আনন্দ বাজার ব্রিজের উপর রুবেল কাজী, হাসান, হোসেন, জসিম ও হুমায়েন হুজুরের নেতৃত্বে ৩০/৪০ জনের কথিত সন্ত্রাসীরা রাজ্জাক শেখ, হারুন শেখের উপর এলোপাথাড়ি হামলা চালায়। এসময় ৪ রাউন্ড ছড়াগুলি ছোড়েন সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সন্ত্রাসীদর ছড়াগুলিতে রাজ্জাক শেখ গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর মমিন উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।