• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ণ
দুমকিতে মাদক ব্যবসায়ী আটক

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ৯শ’ গ্রাম গাঁজাসহ সাওন মোল্লা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার লেবুখালী ফেরিঘাটে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক সাওন মোল্লা গোপালঞ্জের কোটালী পাড়ার লখির পার এলাকার ওমর আলীর ছেলে ।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে দুমকি থানার ওসি মেহেদী হাসান’র নেতৃত্বে এসআই জাফরসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবক সাওনকে আটক করে। পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুমকি থানার এসআই জাফর জানান, মোটরসাইকেলে গাঁজার চালানটি বিক্রির উদ্দেশ্যে পটুয়াখালী যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে লেবুখালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এর পর মোটরসাইকেলসহ সাওনকে আটক করা হয়। দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।