“সুন্দর আগামীর জন্য বিতর্ক” প্রতিপাদ্য নিয়ে বরিশালে বিতর্ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় নগরের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এবং বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর যৌথ আয়োজনে বিতর্ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
শিশু সংগঠন শ্রী জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাজেয়-বাংলাদেশ এর প্রোগ্রাম কোর্ডিনেটর ফেরদৌসি সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর মহাসচিব মেহেদী হাসান শুভ, শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র বালা, বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মিশাল বিন সলিম, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর হেড অব ইংলিস ডিবেট ও বরিশাল বিভাগে ইংরেজি বিতর্কের পথিকৃৎ ইনজামুল সাফিন, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর ওয়ার্কশপ সম্পাদক নাসফিয়া নওরীন মিতু, আব্দুল্লা আল নোমান প্রমুখ।
অপরাজেয়-বাংলাদেশ এর প্রোগ্রাম কোর্ডিনেটর ফেরদৌসি সুলতানা বলেন, বিতর্ক জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। শিশু সংগঠন শ্রী জীবন কৃষ্ণ দে বলেন, বিতর্কের প্রয়োজনীয়তা ব্যাপক। বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর মহাসচিব মেহেদী হাসান শুভ বলেন, আমরা বিতর্ক শিল্পকে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর, বিতর্কের যে কোন আয়োজনে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে সচেষ্ট। শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র বালা বলেন, বিতর্ক আমাদের মেধা ও মননশীলকে উন্নত করে। বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর হেড অব ইংলিশ ডিবেট, ইনজামুল সাফিন বলেন, নতুন প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হিসেবে গড়ে তুলতে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় বিতর্ক করতে হবে, এ লক্ষ্যেই আমরা বরিশাল বিভাগে ইংরেজি বিতর্ক চালু করি। ৭ দিন ব্যাপী এই প্রোগ্রামের স্পন্সর ইউনিসেফ ও অপরাজেয়-বাংলাদেশ।