খান আব্বাস:
সংসদীয় কমিটির বাস্তবায়নের লক্ষ্যে সচিবালয়ের মত তৃতীয় শ্রেণীর পদ কে পদোন্নতি দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বিভাগ।
বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সচিবালয়ের বাহিরের তৃতীয় শ্রেণীর সকল দপ্তর প্রতিষ্ঠানের একযোগে সারাদেশব্যাপী কলম বিরতি ও কর্মসূচি (ধর্মঘট) অবস্থান পালন শুরু করেছে।
গত বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর সারাদেশের ন্যায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক বিভাগের কর্মকর্তাসহ অফিস সহকারীরা সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী শান্তি শৃঙ্খলা ভাবে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
তাদের দাবি সচিবালয়ের মত সকল দপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারি, হিসাব রক্ষক সহ সমমানের সকল পদকে পদোন্নতি দিতে হবে। যেজন্য পদোন্নতির দাবিতে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই অবস্থান কর্মসূচি।
বক্তারা জানান, গত ১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কমিটি বড় ধরনের ধর্মঘট ডাক দেবে।
পদবি ও বেতন বৈষম্য নিরসনকল্পে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
কলম বিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারীর আলমগীর সিকদার, স্টেনোগ্রাফার ও পরিচালকের পি এ বাবুল হোসেন, স্টেনোটাইপিস্ট সৈয়দ মনির, হিসাবরক্ষক শহিদুল ইসলাম, অফিস সহকারি আমিনুল ইসলাম, ইউনুস, রেন্ট কালেক্টর ইউসুফ হোসেনসহ তৃতীয় শ্রেণীর অন্যান্য অফিস সহকারি বৃন্দ। এই কর্মসূচি ২৪ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে বলেও জানিয়েছেন বক্তারা।