• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘মুজিববর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতিবছর ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতি

ক অভিবাসী দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী অফিসার আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান,বিআরডিবি কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম সিকদার, মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি
কমান্ডার আব্দুল করিম হাওলাদার, সরকারি বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ বাড়ৈ,রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ প্রমূখ।