• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র মৈত্রীর বাবুগঞ্জ কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২০, ১৩:১৯ অপরাহ্ণ
ছাত্র মৈত্রীর বাবুগঞ্জ কাউন্সিল অনুষ্ঠিত

 

আজ (১৯/১২/২০২০) সকাল ১০ টায় জাতীয় সংগীত এবং উদ্বোধনী রেলী শেষে বাবুগঞ্জ উপজেলার খানপুরায় স্থানীয় ওয়ার্কাস পার্টি অফিসে রাসেল হোসেনকে সভাপতি, তানভীর আহমেদ ফয়সালকে সাধারণ সম্পাদক এবং রুম্মান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

আলী হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এডভোকেট টিপু সুলতান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নেতা বীর মুক্তিযুদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ,বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক শাহীন হোসেন।
বক্তব্য রাখেন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি শামিল শাহরোখ তমাল, সহ-সভাপতি সুজন আহমেদ,জেলা সভাপতি মিন্টু দে,যুব মৈত্রীর উপজেলা সভাপতি আলাউদ্দিন খান,সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পান্নু,কামাল পারভেজ,ছাত্র নেতা ইমরান নুর নিরব,এইচ এম পলাশ প্রমুখ।

বক্তারা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন এবং সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।