দুমকি উপজেলার পাঙ্গাশিয়ায় বাশবুনিয়া মেহেরুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ডা.এম এ বারী ফাউন্ডেশন ও সেইভ জেনারেশন বাংলাদেশ এর উদ্যোগে দুইদিন ব্যাপী এলাকার গরীব, দুস্থ অসহায় মানুষকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ১৮ ডিসেম্বর বিকালে এ স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম সাহীন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডাঃ মেজর আবদুল ওহাব মিনার (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার, সাবেক চেয়ারম্যান এ্যাড. নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন, দুমকি উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
দুই দিনে প্রায় শতাধিক লোক কে স্বাস্থ্যসেবা প্রদান করেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেজর আবদুল ওহাব (অব.) ও গাইনি ও প্রসূতি অভিজ্ঞ ডা. মাহবুবা আখতার অন্মী।