বরিশাল ব্যুরো
বাংলাদেশের সীমান্তে যত হত্যা হয়েছে, তার এখনো বিচার পায়নি এ দেশের মানুষ। এমনকি সরকারের পক্ষ থেকে কোন প্রতিবাদও করা হয়নি। সর্বশেষ ১৬ ডিসেম্বর লালমনিরহাটে সীমান্তে হত্যার ঘটনা ঘটেছে। পরের দিনই ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রীর র্ভাচুয়াল মিটিং হয়। কিন্তু দু:খের বিষয়ে সেখানেও এই বিষয়ে কোন আলোচনা হয়নি। জনগণ সীমান্তে হত্যা বন্ধ চায়। সোমবার বেলা ১১টায় বরিশাল বিএনপির কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার এসব কথা বলেন। সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করে মহানগর বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরের সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, আব্বাস উদ্দিন বাবলা, রুনু সরদার, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদল সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লব, মহানগর সিনিয়র যুবদল সহ-সভাপতি কামরুল হাসান রতন, আসাদুজ্জামান মারুফ, আসাদুজ্জামান তৌহিদ, জাহিদুল ইসলাম সমির, রাসেদুজ্জামান রাসেদ সহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ##