শাহরিয়ার রিজভী
আজ ২২ ডিসেম্বর ২০২০ ইং শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের তত্বাবধানে পরিচালিত চন্দ্রদ্বীপ ও চাঁদের হাসি কিশোর কিশোরী ক্লাবের শিশুদের বিতর্ক প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসি সংরক্ষিত আসন -৩ এর কাউন্সিলর কোহিনূর বেগম। শালিণ্য কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল খালেক বিশ্বাস কায়সারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সিআরএফ সুবীর সাহা,মানবাধিকার সংস্থা বরিশাল সদরের সভাপতি জহিরুল ইসলাম জাফর,
শালিণ্য কেন্দ্রীয় কমিটির সম্পাদক কিশোর চন্দ্র বালা, কোষাধ্যক্ষ নীলাঞ্জনা শীল, সমন্বয় মারুফা খানম ও ইন্দ্রজিৎ কর্মকার, শালিণ্য বরিশাল সদর শাখার উপপরিচালক প্রোগ্রাম অভিজিৎ দাস, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান ইনজামুল সাফিন, ইউজিভি ডিবেটিং ক্লাবের সভাপতি মোঃ বাপ্পি। ইউনিসেফ এর অর্থায়নে ও অপরাজেয় বাংলাদেশ এর সহায়তায় শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর আয়োজনে রসুলপুরের শিশুদের বিতর্ক প্রশিক্ষণের আজ উদ্বোধন করা হয়েছে প্রশিক্ষণটি তিনদিনব্যাপী চলবে।