নিজস্ব প্রতিবেদক
বরিশাল শিল্পমঞ্চ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২০-২০২১ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে শিক্ষক নেতা মোস্তাফিজুর রহমান শাহীনকে সভাপতি, সহ-সভাপতি পদে মিন্টু কুমার কর, রাকিবুল ইসলাম রিয়াদ, হাবিবুর রহমান (হাবিব), এড. ফাইমা সুলতানাকে নির্বাচিত করা হয়। সাধারণ সম্পাদক পদে তানিয়া আফরোজ, সহ-সাধারণ সম্পাদক পদে সুদীপ্তা কর স্বর্ণা, কোষাধ্যক্ষ মালা দাশ, নাট্য সম্পাদক মাজাহারুল ইসলাম(জীবন), প্রচার সম্পাদক জয়ন্ত কুমার শীল, সংগীত সম্পাদক ইতু সোম, নৃত্য সম্পাদক হৃদয় সিংহানিয়া, সাহিত্য সম্পাদক বর্ষণ কুমার দে, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক নওশাদ ফাহিম, সহ-প্রকাশনা সম্পাদক উৎপল মন্ডল, প্রশিক্ষণ ও পাঠাগার মলয় সাহা এবং সদস্য পদে ইমরান হোসেন আবির সমাদ্দার, রিপা দাশ, আছিয়া আক্তার সাইকা ও মিজানুর রহমান রাশেদকে নির্বাচিত করা হয়। ##