• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে চাল চুরিতে বরখাস্ত মনিরের বিরুদ্ধে উচ্চাদালতের আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে চাল চুরিতে বরখাস্ত মনিরের বিরুদ্ধে উচ্চাদালতের আদেশ বহাল

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে ভিজিএফ‘র চাল চুরির ঘটনায় অভিযুক্ত কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেনকে সাময়িক বরখাস্ত হওয়ার আদেশ বহাল রেখেছে উচ্চ আদালত। এরপূর্বে গত ২৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চেয়ারম্যান মনিরকে বরখাস্ত করা হয়েছিল। পটুয়াখালী সদর উপজেলা র্নিবাহী অফিসার লতিফা জান্নাতি এক আদেশে উল্লেখ করেন-উচ্চ আদালত রিট পিটিশন নং ৮১/২০২০ নং থেকে উদ্ভুত সিএমপি নং ৫৩৪/২০২০ আদেশে কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বরখাস্তের আদেশ বহাল রাখা হয়েছে সেই সাথে এক নং প্যানেল চেয়ারম্যান সোহরাফ হোসেনকে সকল দাপ্তরিক কাজ পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়-চলতি বছরের গত ৩১ মার্চ ভিজিএফ‘র চাল বিক্রয়কালে চেয়ারম্যানের স্নেহধন্য মোঃ জাকির হোসেন ও ব্যবসায়ী সোহাগ নামে দুই ব্যক্তিকে আটক করে জেলে পাঠায় পুলিশ। পরে চাল চুরির ঘটনা পটুয়াখালী জেলা প্রশাসনের তদন্তে প্রমানিত হলে স্থানীয় সরকার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী চেয়ারম্যান মনিরকে বরখাস্ত করেন। ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে অভিযুক্ত চেয়ারম্যান মনির হোসেন মৃধা। অতিসম্প্রতি র্ভাচুয়াল কোর্টে উচ্চ আদালত স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বরখাস্তের আদেশ বহাল রাখেন। ##