• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামাল সিকদারের উট পাখি মার্কার জয় জয়কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০, ১৩:১৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামাল সিকদারের উট পাখি মার্কার জয় জয়কার

বাকেরগঞ্জ প্রতিনিধি

জনসেবামূলক কাজে নিজেকে উৎসর্গ করতে চান বাকেরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান সিকদার জামাল। বাকেরগঞ্জ জে.এস.ইউ মডেল হাই স্কুলের প্রাক্তন মেধাবী ছাত্র মনিরুজ্জামান সিকদার জামাল। সেখান থেকেই তিনি সততা, আদর্শতা, নম্রতা, বিনীয়ীতা ও ভদ্রতা দিয়ে ছোট-বড় সবার মন জয় করে নিয়েছেন। তার সঙ্গে তিনি সাংবাদিকদের জানান, তার নিজ এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা,ওয়াজ মাহফিল,বিবাহ, পূজা অনুষ্ঠানসহ বিভিন্ন জনসেবামূলক কাজে তার ভূমিকা ছিল চোখে দেখার মত।বিশেষ করে বিশ্ব মহামারী প্রাণঘাতী করোণা ভাইরাসের ক্রান্তিলগ্ন থেকেই তিনি তার এলাকায় রাতের আঁধারে প্রতিটি ঘরে ঘরে গিয়ে তার ব্যক্তিগত আর্থিক তহবিল থেকে চাল, ডাল, আলু, পিয়াজ, মাক্স, হ্যান্ড স্যানিটাইজারসহ নগদ অর্থ প্রদান করেছেন। এছাড়াও এই জনদরদী মনিরুজ্জামান সিকদার জামালের নাম প্রতিটি ঘরে, ঘরে, পাড়ায়, মহল্লায় বিশেষ করে প্রতিটি চায়ের দোকানে তার নাম শোনা যাচ্ছে। তাই তিনিএলাকাবাসীর প্রত্যাশা পূরণের লক্ষ্যে আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার প্রচারণা চালিয়ে ইতিমধ্যেই তিনি এলাকাবাসীর মন জয় করে নিয়েছেন। চারিদিকে শুধু শোনা যাচ্ছে মনিরুজ্জামান শিকদার জামালের উটপাখি মার্কার জয় জয়কার। জয়-পরাজয়ের বিষয় তার নিকট জানতে চাইলে তিনি বলেন, জয়-পরাজয় বড় কথা নয়, ৩নং ওয়ার্ডবাসীর সেবা করাটাই হচ্ছে আমার মূল কথা।