সাইফুল ইসলম,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গোদ রোগের উপর সামজিক উদ্বুদ্ধকরণ সভা ও রোগের প্রচার প্রচারণা ও সামাজিক আন্দোলন জোড়দারকরণ বিষয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুবাস সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।
সভায় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য, উপজেলায় গোদ রোগের পরিস্থিতি ও ব্যবস্থাপনা সম্ভ্যব্যতা, গোদরোগের লক্ষণ, প্রতিরোধ, চিকিৎসা, রোগের প্রচার প্রচারণা ও সামাজিক আন্দোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে ডকুমেন্টরি উপস্থাপন করেন “লেপরা বাংলাদেশ” টিম লিডার ডাঃ ভিকারুন্নেছা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ তিলোত্তমা সাহরিন তমা , ডাঃ গোলাম কিবরিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মৃধা মু আক্তার উজ জামান মিলন,উপজেলা সমাজ সেবা কর্মর্কতা মাহমুল হাসিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবারুল কবির, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মানবেন্দ্র বালো, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, বাবুগঞ্জ সরকারী পাইলট মাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীরু শামসুন্নাহার, বাবুগঞ্জ বিশ্বববিদ্যালয় কলেজের অধ্যাপক মোঃ সাহে আলম প্রমূখ। বাবুগঞ্জ উপজেলায় মোট ৭ জন গোদ রোগি রয়েছে। যাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সব ধরনের চিকিৎস্যা সেবা প্রদান করা হচ্ছে। অতি প্রয়োজনে বিনামূলে অপারেশনের ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুবাস সরকা