• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিতর্ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২০, ১০:২৩ পূর্বাহ্ণ
বরিশালে বিতর্ক প্রশিক্ষণ

শাহরিয়ার রিজভী

শালিণ্য’র সপ্তাহব্যাপী বিতর্ক প্রশিক্ষণের সমাপ্তী হলো আজ
নগরীর রসূলপুরে শালিণ্য হিউম্যান রিসোর্স এন্ড ইয়ুথ ট্রেনিং সেন্টারে ৭দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ আয়োজন করেছিলো শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ইউনিসেফের অর্থায়নে অপরাজেয় বাংলাদেশ ও বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর কারিগরি সহায়তায় শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিন্ন দুটি সেসনে ৭৩জন প্রশিক্ষণার্থীকে বিতর্ক প্রশিক্ষণ প্রদান করেছে। সপ্তাহব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত আসন ৩এর কাউন্সিলর কোহিনূর বেগম, বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা বরিশাল সদরের সভাপতি জহিরুল ইসলাম জাফর, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর কো-চেয়ারম্যান ইনজামুল সাফিন শালিণ্য বরিশাল সদর উপজেলা শাখার আহবায়ক সৈকত চন্দ্র দে ও উপপরিচালক সাগর হাওলাদার। শালিণ্য কর্মী আলআমিন শুভর সঞ্চালনায় প্রশিক্ষণার্থী শিশুদের মধ্যে বক্তব্য রাখেন বর্ষা আক্তার, জিসান হাওলাদার, তামিম হোসেন, সিফাত, ইভা আক্তার, পায়েল সহ আরো কয়েকজন।