বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী পৌরসভা সাধারণ নির্বাচন‘২০২০ উপলক্ষে দুইদিন ব্যাপি ইভিএম প্রশিক্ষনে ১৩৯ জন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে বরগুনা জেলা প্রশাসক মতবিনিময় করেন।
বৃহাস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল দুপুর ১ টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে বেতাগী সরকারি পাইলট বিদ্যালয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার।
বরগুনা সদর উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফারহানা ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াৎ হোসেন তপু, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার কাজী সহিদুল ইসলাম।বরগুনা জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ ভোট গ্রহণকারী কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিস্ট সকল কমকর্তাদের উদ্দেশ্যে করে বলেন, ‘নির্বাচনকালীণ সময় আমরা কাউকে চিনবো না। সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধ পরিকর। কোথাও যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত না হয় সে জন্য সজাগ ও সচেষ্ট থাকতে হবে। ভোটগ্রহণকারীদের নিরপেক্ষতার সহিত দায়িত্ব পালন করে ভোট গ্রহণ করতে হবে।