• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা ক্যাম্পেইন করছে শালিণ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২০, ১১:০৭ পূর্বাহ্ণ
প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা ক্যাম্পেইন করছে শালিণ্য

শাহরিয়ার রিজভী

প্লাস্টিক মাটিতে অপঁচনশীল দ্রব্য গবেষণা তথ্য বলে ১২-১৪শো বছরেও কোন কোন প্লাস্টিক মাটিতে না মিশে বরং বিষাক্ত কণায় পরিনত হয়। বাংলাদেশে প্রতিদিন যে হারে প্লাস্টিকের সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধি পাচ্ছে তাতে দূষণের মাত্রাও অস্বাভাবিক ভাবে বাড়ছে এখনি এই দূষণ রোধে সচেতন না হলে আগামীর সুন্দর পৃথিবীর প্রত্যাশা করা অলীক কল্পনা ছাড়া আর কিছু নয় তাই মাটিতে, জলাশয়ে প্লাস্টিক দ্রব্য না ফেলে পুনঃ ব্যবহার ও সিঙ্গলে ইউজ কমাতে জনসচেতনতা সৃষ্টিতে বরিশাল নগরীতে আজ সচেতনতা ক্যাম্পেইন করছে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ইতোমধ্যে রসুলপুর, সাগরদী,কাউনিয়া, ভাটিখানা এলাকার জনগণকে এই বার্তা পৌঁছে দিয়েছে সংগঠনের কর্মীরা। শালিণ্য কেন্দ্রীয় সম্পাদক কিশোর চন্দ্র বালা জানান প্লাস্টিকের পুনঃ ব্যবহার করে তাতে সবজি বীজ বপন করে পারিবারিক চাহিদা মেটানোর কৌশল জনগণকে জানিয়ে তাতে উৎসাহিত করতে ১লা জানুয়ারি থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতলে বপনকৃত সবজি চারা বিতরণ করবে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।