• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বরিশাল জেলা পুলিশ ও চিফ কার্ডিন্যাল এর বড়দিনের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২০, ১১:০১ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে বরিশাল জেলা পুলিশ ও চিফ কার্ডিন্যাল  এর বড়দিনের শুভেচ্ছা বিনিময়

নিজেস্ব প্রতিবেদক

পুলিশ সুপার বরিশাল মহোদয় এর পক্ষ থেকে বাকেরগঞ্জ উপজেলাসহ বরিশাল জেলার খ্রিস্টান সম্প্রদায়ের সকলের প্রতি বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা হয়।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোঃ শাহজাহান হোসেন ও চিফ কার্ডিন্যাল বাংলাদেশ জনাব প্যাট্রিক ডি রোজারিও পরস্পরের মধ্যে এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চিফ কার্ডিন্যাল বড়দিন উপলক্ষে পুলিশের গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় অবদানের ভূয়সি প্রশংসা করেন এবং জনগণের প্রতি এসেবা অব্যাহত রাখার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ সার্কেল সুদীপ্ত সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান রুবেল, অফিসার ইনচার্জ বাকেরগঞ্জ থানা, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে বড়দিন উপলক্ষে তৈরি বিশেষ কেক কেটে উপস্থিত সকলের মাঝে পরিবেশন করা হয়।