• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে খ্রিষ্টানদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড় দিন পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২০, ১২:৪২ অপরাহ্ণ
বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে খ্রিষ্টানদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড় দিন পালিত


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ
বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে খ্রিষ্টানদের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড় দিন পালিত হয়েছে। বড়দিন উপলক্ষে উপজেলার রহমতপুর ইউনিয়নের খ্রিষ্টান পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যদিও বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এ বছর অনাড়ম্বরভাবে বড়দিন উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা।

অন্য বছরের তুলনায় এবার বড়দিনের আয়োজনে চাকচিক্য কম থাকলেও এখানকার মানুষে মাঝে উৎসবের কমতি ছিলোনা। দিনটি উপলক্ষে শুক্রবার বিকাল ৪ টায় বাবুগঞ্জের খ্রিষ্টান পাড়ায় খ্রিষ্টধর্মাবলম্বীরা সারা দিন আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদ্‌যাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুঃ আক্তার উজ জামান মিলন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিলন বলেন,
সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আবহমানকাল ধরে বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বিদ্যমান সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি অরুন শিকদার, বাবুগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,ইউপি সদস্য মোঃ সাদেক হোসেন,সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, সমাজ সেবক গোলাম কিবরিয়া,ক্যাথলিক চার্চ অন্দ্রিয় শিকদার প্রমূখ।

উল্লেখ্য খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন।