এমডি রিয়াজ হোসেন,বেতাগী প্রতিনিধিঃ
বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচন সামনে রেখে ২৬শে ডিসেম্বর শনিবার মাগরিব বাদ বেতাগী পৌরসভার সকল নেতা কর্মী ও ভোটারদের নিয়ে নৌকা মার্কার এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়, এরপর সন্ধ্যা ৮ ঘটিকার সময় বেতাগী খাস কাছারির মাঠ প্রাঙ্গনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি গোলাম সরোয়ার টুকু।
এ সময় বক্তব্য রাখেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মকসুদুর রহমান ফোরকান,
বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম পিন্টু, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম গোলাম কবির।আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আমতলী পৌর মেয়র মতিউর রহমান,
পাথরঘাটা আওয়ামী লীগ নেতা ও রায়হানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রূপক, বেতাগী উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দীন পীযূষ, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার,
উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন, বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতি আদনান খালিদ মিথুন। বেতাগী উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হাদিসুর রহমান পান্না।