• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রমৈত্রীর বরিশাল মহানগর কমিটি : নিরব সভাপতি-পাপিয়া সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ণ
ছাত্রমৈত্রীর বরিশাল মহানগর কমিটি : নিরব সভাপতি-পাপিয়া সম্পাদক

আজ (২৬ ডিসেম্বর ২০২০) সকাল ১১ টায় ফকিরবাড়ি রোডস্থ ওয়ার্কার্স পার্টি অফিসে, ছাত্র মৈত্রী বরিশাল নগরের বিদায়ী সভাপতি শামিল শাহরোখ তমালের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক কমরেড টিপু সুলতান,জেলা নেতা বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ।
বক্তব্য রাখেন মিন্টু দে,সুমন আকন জুয়েল,পাপিয়া আফরোজ,ইমরান নুর নিরব, আলি হোসেন প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতি ক্রমে নগরে ইমরান নুর নিরব কে সভাপতি,পাপিয়া আফরোজ কে সাধারণ সম্পাদক এবং আরাফাত শাওন কে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যের নগর কমিটি গঠন করা হয়।

এইচ এম আলি হোসেনকে সভাপতি,মোঃ রাসেল হোসেনকে সাধারণ সম্পাদক এবং চন্দন শীল কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যের বরিশাল জেলা কমিটি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, আগামী ২৯-৩০ ডিসেম্বর ঢাকায় ২০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।