• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন ওয়াহেদ কবির খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২০, ১৫:০৯ অপরাহ্ণ
নলছিটি পৌরসভা নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন ওয়াহেদ কবির খান

নলছিটি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে আসন্ন ৩০জানুয়ারি পৌর নির্বাচনে পৌর মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত ভাবে ঘোষণা করা হয়েছে। সকল জল্পনা কল্পনা শেষে নলছিটিতে নৌকার প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান।

শনিবার রাতে ওয়াহেদ কবির খান তার সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করেন। এছাড়াও পৌর শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত ও কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করেন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়াহেদ কবির খান জানান, আওয়ামী লীগ নেতা ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব আমীর হোসেন আমু’র নির্দেশনা মোতাবেক আমি দলের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছি। তিনি এবং দল পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সবসময় জনগণের পাশে থেকে সকল পৌর সুবিধা ও সেবা পৌঁছে দেবো এবং নলছিটি পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করার চেষ্টা এবং মাদক ও সন্ত্রাস মুক্ত করবো।
গণসংযোগকালে তার সাথে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনারধন দাস, উপজেল যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার সভাপতি প্রান্তিক দাস পুটু, যুবলীগ নেতা আবুল কাশেম বাবলু, লুৎফর রহমান শাহীন, গাজী শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানসহ পৌর ছাত্রলীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমীক লীগের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ অংশ নেন।