শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পথচারী সাধারণ মানুষের মাঝে সচেতনতা আনতে ৫ হাজার মাস্ক বিতারন করেছে বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক কাজে নিজেকে বিলিয়ে দেওয়ার মানসিকতা পূর্ণ মোঃ রমজান আলী টিকো।
মাস্ক বিতারণের এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, তদন্ত ওসি আজিজুল হক, বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল বাজার কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
শনিবার (২৬ ডিসেম্বর) বেনাপোল প্রাইভেট স্ট্যান্ডে দুপুর ১২টা থেকে এ মাস্ক বিতারন শুরু হয়। পরবর্তীতে বেনাপোলে বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক পৌছে দেওয়া হয়।
এসময় মাস্ক বিতারনকারী রমজান আলী টিকো বলেন, আমি আমার নিজের নতুন করে পরিচিতি করানোর জন্য নয়। শুধুমাত্র একলায় বসবাসরত ও বন্দরনগরী বেনাপোলে নানা কাজে বিভিন্ন জায়গা থেকে আসা সকল মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই এই মাস্ক বিতারন।
তিনি আরও বলেন, করোমা ভাইরাসে গোটা বিশ্ব আজ পথহারা, থমকে গেছে সাধারণ মানুষের জীবন যাত্রা। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য বিভাগ বারবার সতক্য করে বলছেন শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। সেক্ষেত্রে আমাদের সকলের স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী চলা প্রয়োজন। কিন্তু আমরা দেখছি করোনার শুরু থেকে মানুষের মাঝে নিজের ও পরিবারের প্রতি বেশ সচেতন ছিল কিন্তু বর্তমান মানুষ অনেকটা করোনার নিষ্ঠুর ছোবল একেবারে বেখেয়াল। তাই নতুন করে আবারও সকল মানুষের মাঝে সচেতনতা ফিরিয়ে আনতে আমার এই ছোট্ট প্রয়াস। আমি মনে করি আমার দ্বারা যদি একটি মানুষ সুস্থ থাকে, যদি একটি মানুষের থেকে অন্য মানুষের মাঝে করোনা ছড়াতে না পারে সেটাই হবে আমার পরম পাওয়া।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুর খান বলেন, অবশ্যই এটা একটা সমপোযোগী উদ্দ্যেগ ও মহান কাজ। করোনার এই সময়ে আমাদের সকলকে এভাবে এগিয়ে আসতে হবে। সেই সাথে নিজেদেরকে সচেতন হতে হবে এবং অন্যদের সচেতন হতে উদ্ধুব্ধ করতে হবে।