সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মদন মোহন পাল আজ শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরন করেন। বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে শ্রদ্ধা বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ! পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে মেহেন্দিগঞ্জ উপজেলা মহাশ্মশানে শেষকৃত্ব সম্পন্ন হয়। তার এই মৃত্যুতে সংসদ সদস্য পংকজ নাথ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।